ভ্যাট বাড়ানোয় ১০ টাকার বিস্কুট ১৩ টাকা, ২০ টাকার জুস ২৫ টাকা হবে

 শুল্ক ও ভ্যাট বাড়ানোর ফলে ৫ টাকার বিস্কুট ৭ টাকা, ১০ টাকার বিস্কুট ১৩ টাকা, ২০ টাকার জুস ২৫ টাকা, আর ২৫ টাকার জুস ৩৩ টাকা হবে’। এভাবেই মূল্যবৃদ্ধির আশঙ্কার কথা সাংবাদিকদের জানান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। তিনি জানান, ভ্যাট বাড়লেও তাঁরা এখনো এসব পণ্যের দাম বাড়াননি। তবে বিস্কুট ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যের ওপর বাড়তি শুল্ক-কর প্রত্যাহারের দাবি জানান তিনি।




আজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে কৃষি প্রক্রিয়াজাত শিল্প এবং বিস্কুট প্রস্তুতকারকদের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বক্তব্য তুলে ধরেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সভায় এনবিআর চেয়ারম্যান ভ্যাট কমানোর বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার আশ্বাস দেন। রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Comment

Previous Post Next Post