মেধা, সম্পর্ক নয়, সরকার সিদ্ধান্ত নেবে।

 টেক্সটাইল অ্যান্ড জুট কংগ্রেসের লেখক এবং ঐতিহ্য উপদেষ্টা শেখ বাশেউদ্দিন এখন সরকারী নীতি বা বিনিয়োগের উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম নন। জাতি এবং নিজের ভালোর জন্য সংগঠনের সম্পদ ব্যবহার করুন।

তিনি বলেন, বিজেএমসি ও বিটিএমসি'র প্রায় ৪৫-৫০ টির মতো প্রতিষ্ঠান রয়েছে যা পিপিপি/ লীজের মাধ্যমে উদ্যোক্তাদেরকে দিতে চাই। ইতোমধ্যে গত ছয় মাসে তিনটি মিল হস্তান্তর হয়েছে,আরও কিছুর প্রক্রিয়া চলমান আছে। 
রোববার (২৬ জানুয়ারি)  রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কুড়িগ্রাম টেক্সটাইল মিল লীজ পদ্ধতিতে পরিচালনায় বিটিএমসি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা  বলেন, 'বিটিএমসি ও বিজেএমসি'র মিলগুলোতে অবকাঠামো পরিপূর্ণ আছে। কিছুটা সংস্কার করে নিলেই দ্রুত এর উৎপাদন শুরু হবে,লাভ করার সুযোগ হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সততা, নিষ্ঠা ও দ্রুততার সাথে কাজগুলো করা হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিনিয়োগকারী খুঁজছে, ব্যবসায়ীরা সুযোগটা নিয়ে নিন। 

বিনিয়োগের বিভিন্ন সুবিধা তুলে ধরে বিনিয়োগের আহ্বান করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফ।  

তিনি বলেন, কুড়িগ্রামের উপযোগী কর্মসংস্থান ব্যবস্থা করলে জনসাধারণের উপকার পাবে। বন্ধ থাকা মিলগুলো পুণরায় চালুর জন্য মন্ত্রণালয় কাজ করছে। 

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ জানান, কুড়িগ্রামে কর্মসংস্থান বাড়াতে এবং জন ও পরিবেশবান্ধব শিল্প গড়ে তুলতে চাই যেখানে কুড়িগ্রামবাসী উপকৃত হয়। 
এরপরে বিটিএমসি'র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা:) লি. ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে বিটিএমসি’র চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান স্বাগত বক্তব্য রাখেন। 
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান,মঈনুল ইসলাম,বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহিদুল ইসলাম, বিটিএমসি'র সাবেক চেয়ারম্যান ব্রি. জে (অব.) মোঃ জিয়াউল হক,বিজেএমএ সম্পাদক আব্দুল বারিকসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং অধীনস্হ দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 

Comment

Previous Post Next Post