আপনার পাসওয়ার্ড নিরাপদ কি না জানাবে এই ৪টি কার্যকর টুল

 




ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইনসহ বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেরই একাধিক অ্যাকাউন্ট রয়েছে। তাই অনেক সময় একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহারের প্রবণতা দেখা যায়। এতে একবার পাসওয়ার্ড চুরি হলে সব অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থেকে যায়।

এই সমস্যা থেকে রক্ষা পেতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার পাসওয়ার্ড এখনো সুরক্ষিত রয়েছে? নিচে এমন ৪টি টুলের কথা তুলে ধরা হলো, যা আপনাকে জানিয়ে দেবে আপনার পাসওয়ার্ড নিরাপদ কি না।

🔐 ১. Have I Been Pwned
এই ওয়েবসাইটে গিয়ে শুধু আপনার ই-মেইল আইডি দিলেই জানা যাবে—আপনার কোনো অ্যাকাউন্ট বা তথ্য কোনো ডেটা ব্রিচে পড়েছে কি না। এটি দেখিয়ে দেবে আগে ফাঁস হওয়া পাসওয়ার্ড বা তথ্যও, যেগুলোর সঙ্গে আপনার ইমেইল জড়িত থাকতে পারে।

🔐 ২. Google Chrome Password Manager
গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য সহজ ও কার্যকর একটি টুল। আপনি গুগল অ্যাকাউন্টে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলোর নিরাপত্তা যাচাই করতে পারবেন। কোনো পাসওয়ার্ড দুর্বল, পুরনো বা আগেই ফাঁস হয়ে থাকলে সতর্কবার্তা পাঠায় এটি। এমনকি, নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শও দেয়।

🔐 ৩. Microsoft Edge Password Monitor
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য Microsoft Edge-এর এই ফিচারটি খুব উপকারী। আপনার সংরক্ষিত পাসওয়ার্ড যদি হ্যাকারদের ডাটাবেজে পাওয়া যায়, তাহলে এটি সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক করবে।

🔐 ৪. Google’s Dark Web Monitoring Tool
আপনার তথ্য ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে কি না তা জানার জন্য গুগলের এই টুলটি অত্যন্ত কার্যকর। এটি আপনার ই-মেইল, ফোন নম্বর ও পাসওয়ার্ড ডার্ক ওয়েবে পাওয়া যাচ্ছে কি না তা স্ক্যান করে জানিয়ে দেয়। যদি কোনো তথ্য ফাঁস হয়ে যায়, তা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।


🔒 পাসওয়ার্ড নিরাপদ রাখতে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা এবং এই ধরনের টুল ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি।

Comment

Previous Post Next Post