গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩ আগস্ট




২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ৩ আগস্ট, যা চলবে ৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচিত শিক্ষার্থীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করতে হবে।

১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের স্টুডেন্ট প্যানেলে উল্লিখিত তথ্য অনুযায়ী নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। যদি কেউ অন্য বিশ্ববিদ্যালয়ে মূল সনদপত্র জমা দিয়ে থাকে, তবে তা নিজ দায়িত্বে ফিরিয়ে এনে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। সময়সীমা পেরিয়ে কোনো ভর্তি গ্রহণ করা হবে না।




ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, এবারের গুচ্ছ পদ্ধতিতে একক ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রার্থীরা আবেদন করেছেন এবং ফলাফলের ভিত্তিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।

Comment

Previous Post Next Post