খালি পেটে লেবু মিশানো হালকা গরম পানি পান করছেন? জেনে নিন উপকারিতা ও সতর্কতা


অনেকেই দিনের শুরু করেন হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করে। এটি খালি পেটে পান করার নানা উপকারিতার কথা শোনা যায়। তবে বিশেষজ্ঞদের মতে, সবার জন্য এটি সমান উপকারী নাও হতে পারে—বিশেষত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের ক্ষেত্রে। তবে এ ধরনের সমস্যা না থাকলে প্রতিদিন সকালে খালি পেটে লেবু পানি পান করা উপকারী হতে পারে। দেখে নিন এর সম্ভাব্য উপকারিতা—

১. ওজন নিয়ন্ত্রণে সহায়ক
লেবুর সাইট্রিক অ্যাসিড ও পানির হাইড্রেশন একসঙ্গে বিপাকক্রিয়া বাড়ায়। ফলে শরীর সক্রিয়ভাবে কাজ করতে পারে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

২. হজম প্রক্রিয়া উন্নত করে
গরম পানি হজমতন্ত্রকে সক্রিয় করে এবং খাবার ভাঙতে সহায়তা করে। লেবুর সাইট্রিক অ্যাসিড হজমরসের উৎপাদন বাড়িয়ে হজম প্রক্রিয়াকে মসৃণ করে।




৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
লেবুতে থাকা ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, অসুস্থতা প্রতিরোধে এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখে।

৪. শরীর হাইড্রেট রাখে
রাতভর ঘুমের পর শরীর পানিশূন্য হয়ে যায়। সকালে লেবু পানি পান করলে তা দ্রুত হাইড্রেশন ফিরিয়ে আনে, যা শরীরের সব কার্যক্রমের জন্য প্রয়োজনীয়।

৫. ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে
লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ত্বককে ফ্রি র‌্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে, যা ত্বককে স্বাস্থ্যকর রাখে।

Comment

Previous Post Next Post